সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার নবাগত জেলা প্রশাসকের সাথে শ্রীপুরে মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সাথে মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো,. অহিদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা জামায়াতের আমির ফকরুদ্দিন মিজান, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মুন্সী রেজাউল করিম, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান মোল্লা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি  অপূর্ব মিত্র, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, খলিলুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক সোহেল মুন্সী প্রমুখ।

বক্তাগণ নবাগত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর