মেহেদী হাসান শিপলু, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় পারিবারিক কলহে ঘাসমারা কীটনাশক পান করে এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত জুল হোসেন (৫৫) উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুল হোসেন পেশাই একজন কৃষক। পারিবারিক কলহে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ির অদূরে আত্মহত্যার উদ্যেশেই ঘাসপোড়া কীটনাশক পান করে।
পরিবারের সদস্যরা রাতের শেষ ভাগের দিকে এসে বিষয়টি বুঝতে পারে এবং তাকে দ্রুত উদ্ধার করে ভোর সাড়ে চারটার দিকে চৌগাছা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় স্বাস্থ্যের অবনতি ঘটলে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭ টায় তার মৃত্যু হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন।
