সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বাড়ি নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত
মাগুরা প্রতিনিধি :

“আমার নির্মাণে আমি” প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বাড়ি নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের স্টেডিয়ামপাড়ার একটি কমিউনিটি সেন্টারে শাহ সিমেন্ট কোম্পানির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহ সিমেন্টের মাগুরা জেলার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শাহানা এন্টারপ্রাইজের পরিচালক মো. মাহাবুব সিদ্দিক ডেভিড এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সিমেন্টের ডেপুটি ম্যানেজার শ্যামল কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন শাহ সিমেন্ট লিমিটেডের এরিয়া ম্যানেজার রাজু আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে শ্যামল কুমার পাল বলেন, ২০০২ সাল থেকে দেশে শাহ সিমেন্ট উৎপাদন হয়ে আসছে। এটি বিশ্বের সর্ববৃহৎ ভিআরএম সিমেন্ট এবং বর্তমানে বাংলাদেশের এক নম্বর সিমেন্ট ব্র্যান্ড। নির্মাণকাজে শাহ সিমেন্ট ব্যবহারের ফলে ভবন দীর্ঘস্থায়ী হয়।

আলোচনা শেষে ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন ইঞ্জিনিয়ার মো. তানজির আহমেদ।

কর্মশালায় বাড়ির মালিক, সিমেন্ট বিক্রেতা প্রতিষ্ঠান এবং সুধীজনসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর