মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জের চরচারতলায় দূর্দশ চুরীর ঘটনা ঘটেছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে  দূর্দশ চুরীর ঘটনা ঘটেছে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে চরচারতলা ৫ নং ওয়ার্ডের ব্যবসায়ী আল- আমিনের বাড়িতে এ চুরীর ঘটনা ঘটে।
এ সময় ব্যবসায়ী আল-আমিনের ঘরে রক্ষিত তার পরিবারের ১২ ভরি সর্ণালংকার, ব্যবসায়িক কাজের জন্য রাখা নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে বাড়ির মালিক ব্যবসায়ী আল-আমিন বলেন, গতরাতে মৃদু বাতাসের সাথে বৃষ্টি হয়। আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেরীঘাট থেকে আনুমানিক রাত ৯-১০ টার সময় বাড়িতে চলে আসি। তারপর খাওয়া দাওয়া শেষে কিছু সময় অতিবাহিত হওয়ার পর বিদ্যুৎ চলে যায়। দীর্ঘ প্রায় ১থেকে ২ ঘন্টা পর বিদ্যুৎ আসলে আমরা আমাদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি।তখন রাত আনুমানিক একটা হবে।
বাড়ির একটি রুমে আমরা ঘুমালে বাড়ির অন্য রুমগুলো তালাবদ্ব ছিল। তিনি ধারনা করে বলেন,আমরা ঘুমিয়ে যাবার পর রাত ২টা থেকে ৪ টার মধ্যে চোর চক্রের সদস্যরা বাড়ির গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করে এবং ঘরের দরজার তালা ভেঙে আলমারিতে রাখা সর্ণ ও টাকা চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে আল-আমিন বাদি হয়ে ২৪ সেপ্টেম্বর আশুগঞ্জ থানায় অজ্ঞাত নামে একটি এজাহার দায়ের করেছেন।
আল- আমিন আরো বলেন, এলাকার চিহ্নিত চোর চক্রের সদস্যরাই চুরির ঘটনাটি ঘটিয়েছে বলে আমার ধারনা। সঠিকভাবে তদন্ত করলে আসল অপরাধীরা ধরা পড়বে বলে আমি বিশ্বাস করি।
উল্লেখ্য যে, বেশ কয়েকমাস ধরে চরচারতলা গ্রামে অসংখ্য চুরীর ঘটনা ঘটেছে। অনেক চুরীর ঘটনায় চোরদেরকে চিরলেও প্রাণ ভয়ে কেউ তাদের নাম বলেনী আবার অনেকে আইনের আশ্রয় গ্রহণ করেননী। এ বিষয়ে প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা গ্রহন করার দাবী জানান চরচারতলা ইউনিয়নের জনগন। তাহলে কেবল এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবেনা বলে তারা জানান।
এ বিষয়ে জানতে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের সরকারী নাম্বারে কল করলে সেটি বন্ধ দেখায় এবং সংযোগ দেওয়া সম্ভব না বলে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর