সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে অবৈধভাবে বিক্রির সময় টিসিবির ১৪ বস্তা চাউল আটক  

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

আলী হোসেন, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চর ইসলামপুর থেকে আসা দুটি অটোরিক্সায় ১৪বস্তা সরকারি টিসিবির চাউল আটক করেছে উপজেলা প্রশাসন। ২৪শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরইসলামপুর থেকে দুটি অটোরিক্সা চান্দুরা আসার পথে রামপুর এলাকায় জনতার ১৪বস্তা ( প্রায় ১৪মন) টি সি বির চাউল  আটক করে বিজয়নগর প্রশাসনের কাছে নিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, মো: সাইফুল ইসলাম বলেন,এলাকার সচেতন ও গন্যমান্য কয়েকজন লোক  প্রায় ১৪মন চাউল আটক করে আমাদের কাছে নিয়ে আসে। আমরা চাউলের মালিক পাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু কাউকে পাইনি তাই আমরা চাউল গুলো এতিমখানায় বিতরন করে দিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর