সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে মাটির নিচ থেকে ৬০০ লিটার মদ উদ্ধার, যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে মাটির নিচে লোকানো থাকা ১৪টি ড্রাম থেকে প্রায় ৬০০ লিটার চোলাইমদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে আটক করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা ১৪টি ড্রাম থেকে মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় ঋষিপাড়ার লিটন ঋষির ছেলে ওমর ঋষি (২০) কে আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর