মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ভারতে ইলিশ মাছ পাচারকালে পাচারকারীসহ পিকআপ ও মাছ জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

আলী হোসেন, কসবা থেকে ফিরেঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ভারতে পাচারকালে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক এলাকা থেকে একটি পিকআপভ্যান, ইলিশ মাছ জব্দ করা হয়।
এ সময় অবৈধভাবে ইলিশ মাছ পাচারের সাথে  অভিযুক্ত সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করে সেনাবাহিনী। আটক সারোয়ার আলম কসবা উপজেলার আদ্রা গ্রামের শহিদ ভূঁইয়ার ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা গ্রামের ভেতর দিয়ে ইলিশ মাছ একটি পিকআপভ্যানে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে  সেখানে অভিযান চালায়।
বাংলাদেশ সেনাবাহিনী ১২ বীর-এর ক্যাপ্টেন সানিউল আলম অভিযানে নেতৃত্ব দেন।
এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী ১২ বীর-এর ক্যাপ্টেন সানিউল আলম বলেন, বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে পিকআপভ্যানে করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ইলিশ মাছ ভর্তি লোডকৃত পিকআপভ্যানটি জব্দ করা হয় এবং পরে পাচারকারীকে খুঁজে বের করে আটক করা হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ  সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ, একটি পিকআপ ভ্যান জব্দ করে  ও একজন পাচারকারীকে আটক করেছে। এ বিষয়ে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর