খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২নং ওর্য়াড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী এম এ মান্নান।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর ইসলাম মাসুদ,নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান এস কে হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান, নবীনগর সরকারি কলেজের সাবে ভিপি গোলাম হোসেন খান টিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মজিব, নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।
প্রধান অতিথি আইনজীবী এম এ মান্নান বলেন, প্রতিটি কর্মী ধানের শীষের কান্ডারী হয়ে কাজ করুন। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পিআর পদ্ধতির নামে একটি দল কাজ করছে যাতে ফেব্রায়ারিতে নির্বাচন না হয়। আসুন আমরা সবাই মিলে একসাথে নবীনগরকে সাজাতে চাই।