সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

রায়গ্রামে যুবসমাজের মাঝে মনোয়ার হোসেন খানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মাগুরার রায়গ্রামে স্থানীয় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন মনোয়ার হোসেন খান।

আজ বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, “যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন বিশ্বাস, কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় যুবকরা ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর