সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুর থানা পুলিশের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

মহসিন মোল্যা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শাহ শিবলী সাদিক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শামীম উদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার শামসুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নার্গিস পারভীন, শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলামসহ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ৮ ইউনিয়ন প্রতিনিধিদের হাতে থানা পুলিশ কর্তৃক পরিদর্শক খাতা তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বলেন, পূজা উদযাপন উপলক্ষে উপজেলার ১৪৯ টি পূজা মন্ডলের সরকারি নিয়ম ও আপনাদের নিজেদের যে দায়িত্ব আপনারা সঠিকভাবে মেনে চললে সুন্দরভাবে পূজা উদযাপন সম্পন্ন করতে পারবো।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর