সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে বিএনপির নেতা স্থপতি আব্দুল আওয়াল মতবিনিময় ও লিফলেট বিতরণ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আর্কিটেক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন,“৩১ দফা কর্মসূচি দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। যারা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চান, আমি তাদের সঙ্গে অনেক বেশি সংযুক্ত অনুভব করি। তাই আমি বিএনপির কাছ থেকে মনোনয়ন চাইবো। তবে তারা যদি মনে করেন আমার চেয়ে যোগ্য কেউ আছেন, সেটিও দলের সিদ্ধান্ত। আমি শুধু আমার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই।

”আওয়াল আরও বলেন, দেশের রাজনৈতিক উত্থান-পতনের নানা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তিনি এগোতে চান। তার ভাষায়—“রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সময়োপযোগী ও বাস্তবসম্মত। এটি বাস্তবায়নে অংশ নেওয়াই আমার লক্ষ্য।”

অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একে এম জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম লিটনসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় শেষে তিনি উপজেলা পরিষদ রোডে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর