সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ

শালিখা মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( এসডিএফ) মাগুরা ও যশোর অঞ্চল আয়োজিত আজ বুধবার সকাল ১০টায় শালিখা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  জেলা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা।

স্বাগত বক্তব্য রাখেন, ডা. কাইমুন আক্তার মুনা আঞ্চলিক ব্যবস্থাপক এসডিএফ যশোর৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,অনুপ কুমার মন্ডল জেলা কর্মকর্তা এমইএফ আন্ড জিএ, ডাঃ শেখ আরিফুজ্জামান,ডাঃ শেখ মুঞ্জুর এ হুদা সাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন, সকল জেলা কর্মকর্তা,ক্লাস্টার কর্মকর্তা,সিএফ স্বাস্থ্য ও পুষ্টিডিই ও বিভিন্ন গ্রামের মাতৃত্ব ও সিজারিয়ান ভাতা প্রাপ্ত সদস্য এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ সাইমুন নিছা বলেন, এসডিএফ কার্যক্রম জনশক্তি ও জনবান্ধব কাজ করে চলেছেন৷  এছাড়াও গ্রাম উন্নয়ন সমিতির মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর জন্যও কাজ করে যাচ্ছেন। যা আসলে প্রসংশনীয়  বলে আমি মনে করি৷ আমি এসডিএফর সার্বিক সফলতা কামনা করছি।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর