মো: সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা সংবাদদাতাঃ
প্রয়াত সাংবাদিক মারুফ রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে আসর নামাজের পর মাগুরা ভায়না মোড় গোরস্থান মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে মাগুরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় মুসল্লি ও ভায়না গোরস্থান মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এর আগে সকালে মরহুমের কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য,মারুফ রায়হান গ্লোবাল টেলিভিশন, দৈনিক ভোরের ডাক ও দৈনিক কল্যাণে মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
একই সঙ্গে তিনি মাগুরা নিউজ টিভির সম্পাদক ছিলেন। অত্যন্ত সহজ-সরল ব্যক্তি হিসেবে সুপরিচিত মারুফ রায়হান ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন