মাগুরা আন্ত: প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা প্রেসক্লাবের আয়োজনে জেলা স্টেডিয়ামে (১৩ সেপ্টেম্বর) শনিবার দিন ব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য ড. আলী আফজাল।
টুর্নামেন্টে জেলার ৪ উপজেলা মাগুরা, শালিখা, শ্রীপুর ও মোহাম্মদপুর প্রেসক্লাব অংশ নেয়। খেলায় মাগুরা প্রেসক্লাব শ্রীপুর প্রেসক্লাব কে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। অপরদিকে শালিকা প্রেসক্লাব মোহাম্মদপুর প্রেসক্লাবকে এক ০-১ পরাজিত করে ফাইনাল উন্নীত হয়। বিকালে ফাইনাল খেলায় শালিখা উপজেলা প্রেসক্লাব ফুটবল দল ০-১ গোলের ব্যবধানে মাগুরা জেলা প্রেসক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
মাগুরা প্রেসক্লাবের আয়োজনে এবং কৃষিবিদ গ্রুপ ও ইম্পেরিয়াল রিয়েলস্টেট লিমিটেড এর সার্বিক সহযোগিতায় মাগুরা আন্ত: প্রেসক্লাব টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিন ব্যাপী আয়োজনের মধ্যে দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে জুলাই আগস্ট শহীদ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া মাগুরা প্রেসক্লাবের আয়োজনে আগস্ট ২০২৫ এ নিজ নিজ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে সাংবাদিকদের পুরস্কৃত করা হয়। টেলিভিশন প্রতিবেদনে এন টিভির মাগুরা স্টাফ করসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, নাগরিক টেলিভিশনের মতিন রহমান, জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দৈনিক মানবজমিনে মাগুরা প্রতিনিধি শাহীন আলম তুহিন, ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের লিটন ঘোষকে পুরস্কৃত করা হয় ।
এসময় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন মাগুরা জেলা প্রশাসক মোঃ ফরিদুল ইসলাম।