সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় শারদীয় দুর্গা পূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া, ওসি তদন্ত আতাউর রহমান,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান চকলেট,উপজেলা জামায়াতের সহসেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস,ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা ওসমান গণী সাঈফী,ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সিতান চন্দ্র বিশ্বাস,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, পুজা উদযাপনপরিষদ এর নেতা গোবিন্দ বিশ্বাস,অরুপ সাহা প্রমূখ৷ সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর