সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

জুলাই মামলার আসামি হলেন চেয়ারম্যান আক্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

রাজধানী ঢাকার মোহাম্মদপুর বছিলা ব্রীজের পাশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলামের আদালতে মোহাম্মদপুর বছিলার বাটা ডোর ফার্নিচার এর রং মিস্ত্রি নূরে আলম (৩২) বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তারকে ৪৮ নাম্বার আসামি করা হয়েছে। তার পিতা আবুল কাশেম কুড়িঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

আক্তার হোসেন মতিঝিল থানার সাবেক ছাত্রলীগ নেতা ও নবীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এবং আওয়ামী লীগের সাবেক এমপি বিকন ফার্মার স্বত্বাধিকারী এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠজন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় শেখ হাসিনার নির্দেশে মোহাম্মদপুর বছিলা ব্রীজ এলাকায় ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের ধূসররা ছাত্র জনতার উপর ব্যাপক ভাবে এলোপাতাড়ি গুলি করে এবং দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে পরিস্থিতি খারাপ হলে মামলার বাদী তার কর্মরত দোকান বন্ধ করে বছিলা ব্রীজের পূর্বপাশ্বের ব্রীজের ঢালে আসলে তাকে লক্ষ্য করেও তারা গুলি ছুঁড়ে, এতে সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে, কিন্তু সেখানে তার অবস্থা উন্নতি না হওয়ায় ১৯/০৮/২৪ ইং তারিখে উন্নত চিকিৎসার জন্য পিলখানা হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসা শেষে ১৩/১০/২৪ ইং তারিখ হাসপাতাল ত্যাগ করে। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয় বলে জানিয়েছে মামলার বাদী নূরে আলম।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী পারভীন আক্তার জানিয়েছে, আদালত ১০৮০/২৫ নং মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে আগামী ৫ অক্টোবরের মধ্যে আদালত কে অবগত করতে যে, বাদী এই ঘটনায় আরো কোথাও কোন মামলা করেছে কি না? এরপর পরবর্তী পদক্ষেপ নিবে আদালত।

এবিষয়ে নাটঘর ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, আমি কাতারে ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে গত ২০২১ সালের নভেম্বরে দেশে আসি। ডিসেম্বরে আমার বড় ভাইকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা, পরে এলাকাবাসীর অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করে জয় লাভ করি। আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। মামলার বিষয়ে আমি অবগত নয়। আমাকে হয়রানি করার জন্য মামলা টি করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর