সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রেসক্লাবে আজীবন সদস্য পদ পেলেন চারজন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন,মাগুরা প্রতিনিধি :

ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাব উন্নয়নে বিশেষ অবদানের জন্য মাগুরার চারজন কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি কে আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) মাগুরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারন সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক ক্লাবের উন্নয়নে আর্থিক ভাবে উল্লেখযোগ্য অবদান রাখায় ৪ জনের অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সদস্য পদ প্রদানের প্রস্তাব উপাস্থাপন করেন।

সর্ব সম্মতিক্রমে কাজী সালিমুল হক কামাল- জি কিউ গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য, মীর নাসির হোসেন- সাবেক এফবিসিসিআই এর চেয়ারম্যান ও মীর আক্তার হোসেন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর, আবদুল মুকতাদির-ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর চেয়ারম্যান এবং মোঃ তৌহিদুজ্জামান-রাধুগা হোল্ডিংস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর কে মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে ক্লাবের জমি দানে মূখ্য ভূমিকা রাখায় সাবেক মন্ত্রী মরহুম মেজর জেনারেল (অব) এম মজিদ-উল হক ও তৎকালীন মহাকুমা প্রশাসক পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব প্রয়াত অমিমাংশু সেন কে মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হয়ে ছিল।

এ পর্যন্ত মাগুরা প্রেসক্লাবের উন্নয়নে বিশেষ অবদান রাখাই ছয়জন ব্যক্তিকে  আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর