সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগর আহাম্মদপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন 

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত আহাম্মদপুর শাখা’র উদ্যোগে জশনে জুলুছ পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে আহাম্মদপুর জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে আনন্দ শোভা যাত্রা বের করে আহমেদপুর গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জশনে জুলুছে প্রিয় নবী (সা.)-এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও নাতে রাসুল পরিবেশন করা হয়।

এসময়, জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল বাশার বাছির সওদাগর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পাটি’র একাংশের মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশীদ।

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, পুরকুইল দরবার শরীফের পীর সাহেব ড. ছদরুদ্দিন আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক হাফেজ ক্বারী মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া। এছাড়াও আলেম ওলামারা উপস্থিত ছিলেন।

ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা শেষে আখেরি মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর