সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে পোনামাছ অবমুক্তকরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মহসিন মোল্যা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।সোমবার সকালে শ্রীপুর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান প্রমুখ।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ জানান, শ্রীপুর উপজেলার হরিন্দী আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২৫ কেজি, বরিশাট আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৩০ কেজি, সাচিলাপুর আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৩৫ কেজি, কুমার নদের কাজলি ঘাটে ১৫০ কেজি, কুমার নদের কাজী কাদের নওয়াজ ঘাটে ১৬০ কেজি মোট ৪০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর