সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কনস্টেবল লিটন মিয়ার পুলিশি শক্তি প্রয়োগ করে বিভিন্ন তকবীর বাণিজ্য ও অপকর্মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে আ.লীগ দোসর কনস্টেবল লিটন মিয়া পুলিশি শক্তি প্রয়োগ করে বিভিন্ন তকবীর বাণিজ্য ও অপকর্মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দৌলতপুর গ্রামে গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য জলিল মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য রূপ মিয়া, বাছির ভুঁইয়া, আক্কাস ভুঁইয়া, সেলিম ভুঁইয়া, শাহিন ভুঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, দৌলতপুর গ্রামের লিটন মিয়া পুলিশ কনস্টেবল পদে কুমিল্লায় চাকরি করছেন৷ সে পুলিশের ভয় দেখিয়ে তকবীর বানিজ্যসহ গ্রামে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। সে জোরপূর্বক ভাবে আমাদের যায়গা দখল করার চেষ্টা করছে। গ্রামের কয়েক জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে চাকরি দেওয়ার কথা বলে। টাকা ফেরত চাইলে মামলা হামলার ভয় দেখায়।
কেউ মুখ খুললেই তাকে হত্যাসহ মামলা দিয়ে হয়রানি করছে। আমরা তার বিচার চাই।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর