সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে আদিবাসী ফোরামের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন 

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পঠিত

মহসিন মোল্লা

শ্রীপুর (মাগুরা) উপজেলা প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুরে আদিবাসী ফোরামের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠনের মাধ্যদিয়ে তাদের অভ্যন্তরীণ দীর্ঘদিনের মনোমালিন্য নিরসন হয়েছে। আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়ার আহ্বায়কের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।


এ সময় অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, মাগুরা আদিবাসী ফোরামের জেলা সভাপতি হিরালাল বিশ্বাস, গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি জহুরুল হক মিলন, প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার সভাপতি সুমন মজুমদার প্রমুখ।

কমিটিতে ভূবন কর্মকারকে আহ্বায়ক এবং বলাই বিশ্বাসকে সদস্য সচিব করা হয়।

এছাড়া বিরেন্দ্রনাথ বাগদী, সুশান্ত সরকার, সুধির বিশ্বাস, সুভাষ বিশ্বাস এবং চতুর বিশ্বাসকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর