মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিএনপি মাজার ভাংচুর ও লাশ পুড়ানো রাজনীতি বিশ্বাস করে না, কেএম মামুন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী নবীনগর সংবাদদাতাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রছুল্লাবাদ ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বিকেলে উপজেলার কালগড়া বাজার প্রাঙ্গণে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় রছুল্লাবাদ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক খন্দকার ছাদেকুর রহমান ভাসানীর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী কেএম মামুন অর রশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাজার ভাংচুর হচ্ছে,  লাশ পুড়ানো হচ্ছে। আমরা মাজার ভাংচুর ও লাশ পুরানো রাজনীতি বিশ্বাস করি না। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তাকেই আমরা জয়ী করবো। বিএনপি ক্ষমতায় এলে কৃষক তাদের ন্যায্য অধিকার পাবে। ১৭ বছরের কৃষক ক্ষাতে অনেক লুটপাট হয়েছে।

 

রছুল্লাবাদ ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা দল কেন্দ্রীয় সংসদের সভাপতি প্রফেসর নাইলা ইসলাম,  ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মোঃ কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর