সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেলো বৃদ্ধের

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাছ বোঝাই পিকআপ ভ্যানের চাপায় ধন মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার জিনদপুর ইউনিয়নের বটতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধন মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের মেরকুটা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল নয়টার দিকে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে বটতলী বাসস্ট্যান্ড এলাকা পার হচ্ছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি ধন মিয়াকে চাপা দিয়ে খালে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ধন মিয়াকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর