মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : নিতাই রায় চৌধুরী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। দেশের শৃঙ্খলা ফেরাতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেলে মাগুরার শালিখা উপজেলার শতখালি স্কুল মাঠে শতখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। সিদ্ধান্ত হয়েছে, ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ দেশের অভ্যন্তরে নানা অপশক্তি বিশৃঙ্খলা করার চেষ্টা চালাচ্ছে। কেবলমাত্র একটি নির্বাচিত পার্লামেন্টই পারে দেশের এই বিশৃঙ্খলা রুখে দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তাই বিএনপি ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়।

কর্মীসভায় শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়াজেদ আলী সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী ও অ্যাডভোকেট রোকনুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রায় সাত হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কর্মীসভা থেকে মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর