সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন,  মাগুরা :-

মাগুরা -ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকার, মটরসাইকেল ও ইজিবাইকের  ত্রিমুখি সংঘর্ষে  মটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন গুরুতর  আহত হয়েছে।

মাগুরা রামনগর হাইওয়ে ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম কুমার জানান,  সোমবার ( ২৩ সেপ্টেম্বর)  রাত নয়টার দিকে মাগুরা সদর উপজেলার কাশীনাথপুর এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকের দুইজন আরোহী নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর একজন মোটরসাইকেল আরোহী কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন মাগুরা সদর উপজেলার গৌরিচরনপুর গ্রামের মৃত পিকুল বিশ্বাসের ছেলে সানি বিশ্বাস (১৮) এবং কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহিব বিশ্বাস (১৭)। গুরুতর আহত হয়েছে বোরহান মোল্যা (১৭)।

এরা তিনজন একই মোটরসাইকেলে সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের গৌরীচরণপুর নিজ বাড়ি থাকে মাগুরা শহরে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল যোগে  দুর্ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজি বাইকে ধাক্কা লেগে রাস্তার উপর তিনজন সিটকে পড়ে যায়। পরে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সানি বিশ্বাস কে মৃত ঘোষণা করেন। অপর দুই গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্মরত চিকিৎসক মুহিব বিস্বাসকে মৃত ঘোষণা করেন । এছাড়া গুরুতর আহত বোরহান মোল্যা কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশংকাজনক  ।

 সড়ক দুর্ঘটনায় পতিত প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করেছে মাগুরা হাইওয়ে থানা পুলিশ ।

অন্যদিকে বিকেলে সদর উপজেলার নড়িহাটি এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একই এলাকার  জাহিদ হোসেনের ছেলে ফারুক হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর