সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাছের সাথে শত্রুতা, দুই লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মহসিন মোল্লা

শ্রীপুর উপজেলা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে একটি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় সদর ইউনিয়নের চন্দ্রপাড়া বিলের মাঠের একটি পুকুরের এই ঘটনা ঘটে।

জানা যায়, কে বা কারা রাতের আধারে শত্রুতা বসত পুকুরের পানিতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। পরে শুক্রবার সকালে পুকুরের মালিক মিলন মুন্সি পুকুরে গিয়ে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে। এতে পুকুরের মালিক মিলন এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে হবে দাবি করেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

মাছ চাষী মিলন মুন্সি বলেন,  ৭০ শতাংশ পুকুর ও ফসলি জমিতে রুই, কাতলা, মৃগেল, ও সিলভার কার্পসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ শুরু করেছিলাম। গত রাতে প্রতিহিংসা করে কে বা কারা আমার পুকুরে গ্যাস ল্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। এর আগেও আমার এ পুকুরপাড় থেকে বরশি ও গ্যাস ট্যাবলেটসহ কয়েকজনকে হাতেনাতে ধরেছি। আমার তাদেরকে সন্দেহ হয়। যারাই এ কাজ করুক আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেও কোন অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর