সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছা হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে এবি পার্টির ৬ দফা দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলার ১০০ শয্যা হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( প্রতিমন্ত্রী পদমর্যাদা ) অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নিকট এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ ৬ দফা দাবীর স্মারকলিপি দেন ।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নিকট চৌগাছাবাসীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ডাক্তারসহ ৭৪ জন কর্মকর্তা নিশ্চিত করা, হাসপাতালের অভ্যন্তরে একটি সরকারী ঔষধ বিক্রয় কেন্দ্র স্থাপন, রোগীর সাথে আসা স্বজনদের থাকার সু-ব্যবস্থার জন্য হাসপাতাল কতৃপক্ষের নিয়ন্ত্রণে একটি আবাসিক হোস্টেল নির্মাণ, গ্রাম‍্য ভুয়া ডাক্তারের ( ডেন্টাল সহ ) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ও গণসচেতনতা বৃদ্ধি করা, মানহীন ও লাইসেন্সবিহীন প্রাইভেট ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে সচলসহ নিয়মিত তদারকি করার দাবী জানান ।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জানান এবং হাসপাতালের অভ্যন্তরে রোগীর স্বজনদের জন্য আবাসিক ভবন নির্মাণের প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে বলেন আমরা পাইলট প্রকল্প হিসেবে এই দাবী নিয়ে কাজ করবো । এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব সাইদুর রহমান উপস্থিত ছিলেন এবং দাবীগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর