সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :  ​

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২/৯) দুপুরে উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। সে সাহিদুল ইসলামের মেয়ে রোকেয়া (৪)। স্থানীয় ও পরিবারের লোকজন সূত্রে জানা যায়, জগন্নাথপুর গ্রামে শিশু রোকেয়া পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর শিশু রোকেয়ার লাশ পানিতে ভেসে উঠে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে সময় তাদের চিৎকারে হাসপাতলে শোকের ছায়া নেমে আসে। ওসি শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর