সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তুলতে চাই: এডভোকেট মতিন

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল মতিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকালে প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:আরজু, নবীনগর প্রেসক্লাবের সাবেক  সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, জালাল উদ্দিন মনির, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল প্রমুখ।

মতবিনিময় সভায় এডভোকেট মতিন বলেন, আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করি। এরই প্রেক্ষিতে ২০১৩ সালে ঢাকায় বার কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া থেকে শুরু করে ২০১৮ সালে ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আইন অঙ্গনে দীর্ঘদিন কাজ করেছি। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্ব। আমি চাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে। আমার লক্ষ্য হলো নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর