খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়ীয়া জেলা নবীনগর উপজেলা পূর্ব ইউনিয়নের উদ্যোগে শনিবার বিকেলে মোহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবীনগর পূর্ব ইউনিয়নের কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক, মো: বিল্লাল মেম্বারের সভাপতিত্বে ও নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো: সফিকুল ইসলাম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক,ও ব্রাহ্মণবাড়িয়া (৫) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কে এম মামুনুর রশিদ।
উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য, মো: সাইফুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মো: কামাল হোসেন।
ব্রাহ্মণবাড়ীয়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো : আল- আমিন,নবীনগর উপজেলার কৃষক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, (বাবুল),নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক, মো: আনোয়ার হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কে এম মামুনুর রশীদ বলেন, ১৭ বছর হাসিনা সরকার কৃষকের সার লুট করেছে। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়েছে হাসিনা সরকার।