সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরের দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্থানীয় চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নটির ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে রফিকুল আলম প্রদীপ ২৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নওশের মোল্যা পান ২০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আলী রেজা রাজা ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম মকিদ হাসান পান ২০৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রোকন বিশ্বাস ২২৪ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল বিশ্বাস পান ২২১ ভোট।  নির্বাচন পরিচালনায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও সহকারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক মো. আলমগীর হোসেন।  নির্বাচন কালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলাা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর