সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়ীয়া জেলা নবীনগর উপজেলা পূর্ব ইউনিয়নের উদ্যোগে শনিবার বিকেলে মোহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  নবীনগর পূর্ব ইউনিয়নের কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক, মো: বিল্লাল মেম্বারের সভাপতিত্বে ও নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো: সফিকুল ইসলাম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক,ও ব্রাহ্মণবাড়িয়া (৫) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কে এম মামুনুর রশিদ। উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য, মো: সাইফুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মো: কামাল হোসেন। ব্রাহ্মণবাড়ীয়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো : আল- আমিন,নবীনগর উপজেলার কৃষক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, (বাবুল),নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক, মো: আনোয়ার হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি কে এম মামুনুর রশীদ বলেন, ১৭ বছর হাসিনা সরকার কৃষকের সার লুট করেছে। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়েছে হাসিনা সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর