সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগর সলিমগঞ্জ ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে শুক্রবার বিকেলে সলিমগঞ্জ বাজারে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সলিমগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নবী সিকদার (সুমন)। সঞ্চালনায় ছিলেন সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. বিল্লাল হোসেন শিপন মেম্বার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে এম মামুনুর রশিদ।

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মো. আশরাফ উদ্দিন আহামেদ রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন (বাবুল), পৌর কৃষক দলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন (সেকিল), উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মো. গোলাম রব্বানী নয়ন, নবীনগর উপজেলা বিএনপির সদস্য ও বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির মিয়া, সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান (ভূইয়া) এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর