সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে ব্যতিক্রমী রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে দিলরুবা ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে এবং দিলরুবা ক্লাবের সভাপতি ও নির্বাহী শিক্ষা প্রকৌশলী মো. হাসান শওকত এর পৃষ্ঠপোষকতায় ব্যতিক্রমী রাত্রকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এমন আয়োজন মাগুরা জেলা স্টেডিয়াম ব্যতিত জেলার কোন খেলার মাঠেই চোঁখে পড়েনি। ব্যতিক্রমী এ ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করতে দূরদূরান্ত থেকে ফুটবল প্রেমিরা খেলার মাঠে ভিড় করে।


এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক ফাহিম রেজা প্রিন্স, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাকিউল আলম, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফারুক আহম্মেদ, ইউপি সদস্য ওসিয়ার রহমান বাবু, যুবদল নেতা আবুল বাশার রিপন মোল্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিলরুবা কিংস ও দিলরুবা রয়েলসের মধ্যকার তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে দিলরুবা কিংস ১-০ গোলে দিলরুবা রয়েলসকে পরাজিত করে। পরে এলাকার প্রাক্তন ফুটবলাদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর