সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের টিকিট পেলেন মাগুরার পুলিশ সদস্য ফয়জুল ইসলাম সহ ৪ জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পঠিত
মাগুরা প্রতিনিধি :
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, মাগুরার সহযোগিতায় মাগুরা জেলা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা ২০২৫-এর (অঞ্চল-৩: খুলনা ও বরিশাল) বাছাইপর্ব।
৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে আয়োজিত এ খেলায় মোট ৫৫ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় অপরাজিত থেকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছেন যদূনাথ বিশ্বাস। সমান পয়েন্ট পেলেও টাইব্রেকারে রানারআপ হন মাগুরার (পুলিশ)মো. ফয়জুল ইসলাম । তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন শারিফুজ্জামান ও রতন আলী।
এ চারজন খেলোয়াড় সরাসরি ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বি ক্যাটাগরিতে খেলার যোগ্যতা অর্জন করেছেন। মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।
বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে মাগুরার দাবাড়ু মো. ফয়জুল ইসলাম পুলিশ সদস্যকে । খুলনা জেলা পর্বে তিনি  অসাধারণ খেলার মাধ্যমে এবার জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর