সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সুরের মূর্ছনায় ব্রাহ্মণবাড়িয়া মাতালেন সাইমুম ও তিতাসের শিল্পীরা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া মাতিয়ে গেলেন ঐতিহ্যবাহী শিল্পীগোষ্ঠী সাইমুম ও তিতাসের শিল্পীরা।

হামদে বারিতা’লা, নাতে রাসূল (সা.) ও নাশিদের সুরের মূর্ছনার মাধ্যমে তারা ব্রাহ্মণবাড়িয়াকে মাতিয়ে গেলেন।
সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশের প্রত্যয়ে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে শনিবার (২১ সেপ্টেম্বর) শহরের পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পীদের হৃদয় কাড়া সুর ঝংকারে মুখরিত হয়ে ওঠেছিল পুরো শহর।

সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শহরের পৌর মুক্তমঞ্চে শনিবার বাদ আসর থেকে শুরু হয় স্থানীয় তিতাস শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। স্থানীয় শিল্পীরা একে একে ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, দ্রোহের গান, কাওয়ালী ও নাটিকা পরিবেশন করেন মাগরিবের পর আধাঘন্টা পর্যন্ত। স্থানীয় শিল্পীগোষ্ঠীর এমন মনোজ্ঞ পরিবেষণায় মুগ্ধ হয়ে উঠে উপস্থিত দর্শক শ্রোতা। এরই মধ্যে নারী, পুরুসসহ হাজারো দর্শক-শ্রোতার উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠে পৌর মুক্তমঞ্চ মাঠ।

দর্শকদের মুহুর্মুহু মারহাবা মারহাবা ধ্বনির মধ্য দিয়ে মঞ্চে আসেন ঐতিহ্যবাহী সাইমুমের শিল্পীরা। আবারো শুরু হয় হামদ, নাত, ইসলামী সংগীত ও দেশাত্মবোধক গানের অনবদ্য সুর ঝংকার। বিশেষ করে দেশের প্রখ্যাত  শিল্পী ওবায়দুল্লাহ তারেকের দরাজ কন্ঠের নাশিদ পরিবেষণা অনুষ্ঠান জুড়ে অন্যরকম আবেশ তৈরি করে। চেতনা দীপ্ত গানের সুরে উজ্জীবিত হয় অগনিত দর্শক শ্রোতা। গানের ফাঁকে ফাঁকে নাট্যাংশেরর অভিনয় অনুষ্ঠানকে করে তুলে আরো প্রাণবন্ত। এসব নাট্যাংশে বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুর্নীতিসহ সমাজের নানা অসঙ্গতির চিত্র ফুটে উঠে। সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীল নেতা অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর
গোলাম ফারুক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জহিরুল হক খোকন, জেলা জামায়াতের  সেক্রেটারি মাও মোবারক হোসাইন আকন্দ, জামায়াত নেতা কাজী ইয়াকুব আলী ও  বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আতিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির আহবায়ক আবুল বাশার ভুইয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর