সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি-

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের গরীব ও মেধাবী ১২৫ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল শিক্ষার্থী প্রতি একটি স্কুল ব্যাগ, একটি ছাতা, একটি কলম, একটি খাতা, একটি পানির পট ও একটি জ্যামিতি বক্স। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা প্রকৌশলী অফিসের সার্ভেয়ার মানিক কুমার, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য কাজল মোল্যা, শাহানাজ পারভীন, হারুন-অর-রশিদ, আশরাফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর