সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় অস্ত্রসহ জামায়াত কর্মী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :


মাগুরা সদর উপজেলার মাঝগ্রাম মধ্যপাড়ার জামায়াত কর্মী বায়েজিদ বোস্তামী (২৪) বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শনিবার ভোরে তাঁকে আটক করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বায়েজিদ ওই গ্রামের নওশের বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ভোররাতে বায়েজিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় খড়ের গাদার ভেতর থেকে মরিচা ধরা সিলভার রঙের একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের জানান, আটক বায়েজিদের চাচা আতর আলী জামায়াতের কর্মী হলেও বায়েজিদ জামায়াতের সক্রিয় কর্মী নন। তবে তিনি মাঝে মাঝে সংগঠনের প্রোগ্রামে উপস্থিত থাকতেন।

অন্যদিকে মাগুরা জেলা পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা বলেন, ৫ আগস্টের আগে বায়েজিদ আওয়ামী লীগ কর্মী ছিলেন। সরকার পরিবর্তনের পর কিছুদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের সঙ্গে যুক্ত আছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর