সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মাগুরা জেলা সংবাদদাতা –

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দাবা ফেডারেশন, ঢাকা’র আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা’র সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) মাগুরা জেলা ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ৩৬ জুলাই, জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা ২০২৫ (অঞ্চল-৩: খুলনা ও বরিশাল)।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা, ইলিয়াছুর রহমান, মাগুরা ২৫০ সালে হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার জুলি চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ ক্রীড়া কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আরিফুজ্জামান আরিফ।

এই প্রতিযোগিতা আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৫ দিনব্যাপী চলবে। এতে খুলনা ও বরিশাল বিভাগের মোট ১৮ জেলার ৫০ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন।
প্রতিযোগিতাটি ঘিরে মাগুরায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর