সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মাগুরা জেলা সংবাদদাতা –

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, মাগুরা জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব ২০২৫: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রক্তদান কর্মসূচি-২০২৫”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের সভাপতি মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, মাগুরা জেলা স্কাউটের সম্পাদক নাসিমা শিলা, রোভার স্কাউটের সহ-সভাপতি অধ্যক্ষ শ্যামল কুমার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার তাজুল ইসলাম।

রক্তদান কর্মসূচিতে মাগুরা জেলা স্কাউট রোভারের প্রায় ২৫ থেকে ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বেশ কয়েকজন রোভার সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন।

শহীদদের স্মরণে আয়োজিত এই রক্তদান কর্মসূচি দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর