সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় দুদকের পিপিকে সংবর্ধনা প্রদান করলো শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা –

মাগুরায় দূর্নীতি দমন কমিশন (দুদকের) পিপি অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় করেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ।
২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে মাগুরার কুতি সন্তান, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র ও দূর্নীতি দমন কমিশনের পাপলিক প্রোসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে কলেজের শিক্ষক -কর্মচারীদের নিয়ে অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
অধ্যাপক ডক্টর আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ নাসিরুল ইসলাম, অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, অধ্যাপক হারুনার রশিদ,অধ্যাপক মোঃ শফিকুল ইসলামসহ অন্যরা।
সংবর্ধনা ও মতবিনিময় সভায় অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন -আমি এই কলেজেরই ছাত্র ছিলাম,এই কলেজ না হলে হয়তো আমি এই পর্যন্ত যেতে পারতাম না। আপনাদের সবার কাছে দোয়া চাই আমি যেন নিষ্ঠার সাথে সততার সাথে, যোগ্যতার সাথে, আমার অর্পিত দ্বায়িত্ব ঠিকমত পালন করতে পারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর