সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। যান চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার (সদর – বিজয়নগর )৩ আসনের বিজয়নগর উপজেলার ৩ টি ইউনিয়ন বুধন্তি, চান্দুরা ও হরষপুরকে বাহ্মণবাড়িয়া ২( সরাইল- আশুগঞ্জ) আসনের সাথে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার ইসলামপুর ও চান্দুরায় সর্বদলীয় ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।এতে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ২ ঘন্টা যাবত যানচলাচল বন্ধ আছে।

এসময় বিশ্বরোড থেকে মাধবপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ছিল।এতে করে পথচারীরা চরম বিপাকে পরেছে ।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের আহবায়ক এড.ইমাম হোসেন,হেফাজতের সাধারণ সম্পাদক আফজাল হোসেন ,রাষ্টু মিয়া,আলী হোসেন, জেলা তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল,বিএনপির সিনিয়র সহসভাপতি নাজমুল হক,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়ার মোহাম্মদ রাসেল,জামাত নেতা কাজী মনিরুল ইসলাম,কামাল মিয়া , সাদ্দাম মিয়া, হাসান ভুইয়া তাঁতী দলের সম্পাদক মঞ্জু মিয়া সহ বিভিন্ন দলের নেতারা। বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পুর্বাঞ্চলের ১০ টি ইউনিয়ন নিয়ে নেতারা খেলা করছে। নেতাদের সুবিধার্থে উপজেলার ৩ টি ইউনিয়নকে নেতাদের ইচ্ছামত সরাইল,নাসিরনগর ও সদরে দেয়।আমরা ১০ ইউনিয়ন ভাই ভাই একসাথে থাকতে চাই।আগামী ২৪ তারিখ শুনানিতে ঝামেলা শেষ না করলে অনির্দিষ্ট কালের জন্য ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর এলাকা ব্লকেড করে দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর