সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার  আশুগঞ্জে উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর শনিবার রাতে  স্থানীয় আশুগঞ্জ বাজার এলাকার পোড়াগুদামে আশুগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি মোঃ শাহজাহান সিরাজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর খাঁর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন জয়, উপজেলা বিএনপির সহ যুগ্ন সম্পাদক আবু আবদুল্লাহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক  মোবারক মুন্সী , উপজেলা বিএনপির  দপ্তর সম্পাদক  সালাম সারোয়ার,
আশুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সামসুল হক,আশুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল মাহমুদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, লালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফসিরুল ইসলাম তফসির,
ফারুক সরকার,আমজাদ,সামসুল আলম,
উপজেলা বিএনপির   সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বপন ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তকরা বলেন,বিএনপির দূর্দিনে যারা সব সময় পাশে ছিলেন,যারা মামলা-হামলার পরেও বিএনপি বা তার অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, আগামী দিনে তারাই বিএনপির অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত থাকবেন। হুট করে কোন আগাছা দলে ভিড়ার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। বক্তারা আরো বলেন, বিএনপির আগামীর কর্ণধার দেশরত্ব তারেক রহমানের দিক  নির্দেশনায় আমরা সামনের দিকে এগিয়ে যাব।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির জহির সরকার,খায়ের মোল্লা, হানিফ,ছাড়া ও যুবদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের লোকজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভাটি পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন মোঃ আরজু মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর