সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনেরইজারার শর্ত ভঙ্গ,অসংখ্য ঘরবাড়ি নদীগর্ভে—প্রশাসন নীরবপ্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

খান জাহান আলী, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় গ্রামবাসী। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা প্রেসক্লাব চত্বরে চরলাপাং গ্রামের শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম নুর আজ্জম, ১নং ওয়ার্ডের সদস্য জীবন মিয়া, নিয়াজউল্লাহ, সাঈদ, আবু সিদ্দিক, কামাল মিয়া ও সুক্কু মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, নাছিরাবাদের শাখাওয়াত হোসেনর পায়েল পরিচালিত প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স সরকারি নিলামের মাধ্যমে বালুমহলটি ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিলেও শর্ত ভঙ্গ করে রাতদিন ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু তুলছে। এতে চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই শত শত ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসা ও আবাদি জমি বিলীন হয়ে গেছে।

গ্রামবাসীরা অভিযোগ করেন, “স্বর্ণমহল” খ্যাত এই বালুমহলকে ঘিরে চলে সশস্ত্র পাহারা। কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসলেই তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয় আর আতঙ্কে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ফলে সাধারণ মানুষ সহায়-সম্বল হারিয়ে পথে বসতে বাধ্য হচ্ছে।

পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম নুর আজ্জম বলেন, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। একই সঙ্গে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর