সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে ব্যবসায়ী আক্কাস ভূঁইয়ার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী ,নবীনগর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামের ব্যবসায়ী আক্কাস ভূঁইয়ার নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৭ আগস্ট) বিকেলে দৌলতপুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জলিল মেম্বার। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বর্তমান মেম্বার রুপ মিয়া, জয়নাল মিয়া, হোসেন মিয়া, তারা মিয়া, খলিল মিয়া, কাদির মিয়া, জাকির মিয়া, শওকত আলী,ডাক্তার সিদ্দিকুর রহমান,সুফিউল্লাহ,বরকতুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, আক্কাস ভূঁইয়া একজন সৎ ও সমাজসেবক মানুষ। তার নামে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও আক্কাস ভূঁইয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। উল্লেখ্য, গত (১৪আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, ব্যবসায়ী আক্কাস ভূঁইয়া ও ফাহিম ভূঁইয়া সহ অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন শিবপুর ইউনিয়নের নাছিমা আক্তার নামে এক নারী। পরে (১৫আগস্ট) রাতে বাড়ি থেকে ব্যবসায়ী আক্কাস ভূঁইয়াকে গ্রেফতার করে থানা পুলিশ এবং পরদিন তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর