সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে সাব-রেজিস্টারের বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দুদকে অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মহসিন মোল্যা , শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –

মাগুরার শ্রীপুর সাব-রেজিস্টার শুভ্রা রানী বাড়ৈ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দূর্নিতী দমন কমিশন যশোর উপ-পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করেছেন হাসানুর রহমান এক ব্যক্তি। এবং বিষয়টি অবগতির জন্য মাগুরা জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুপিলি প্রেরণ করেছেন। গত ১১ আগস্ট সোমবার তিনি এ লিখিত অভিযোগ দায়ের করেন।  লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর সাব-রেজিস্টার পদে যোগদানের পর থেকেই শুভ্রা রানী বাড়ৈ ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কোন জমি রেজিস্ট্রী করছেন না। ফলে সরকারি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দাখিলকৃত দলিল প্রতি ১০০০ টাকা ও প্রতি লাখ টাকা পনে ৮ হাজার টাকা উৎকোচ না দিলে তিনি উক্ত দলিল রেজিস্ট্রী করেন না। এছাড়াও এনআইডি কার্ড ও পর্চায় নামের বানান ভুল থাকলে বিজ্ঞ আদালতের এফিডেভিট থাকা সত্বেও উৎকোচ না দিলে তিনি সে দলিলও রেজিস্ট্রী করেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর