সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে জাতীয় যুব দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার সকালে র‍্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. লিয়াকত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, ছাত্র সমন্বয়ক আহম্মেদ সাজ্জাদ, জাতীয় যুব পুরস্কার প্রান্ত ও সফল উদ্যোক্তা মো. আল-আমিন, সফল উদ্যোক্তা ইতি খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে ৭ জন ও যুব মহিলাকে ৭ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক ও ৩০ জন যুব ও যুব মহিলার মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর