চৌগাছা ( যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছা সরকারী হাসপাতাল গুনগত মান উন্নয়নের কারনে আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২০১২ সালে একবার এই চ্যাম্পিয়র হয় এবং দীর্ঘ ১৩ বছর পর আবারও হাসপাতালটি হারিয়ে যাওয়া সেই গৌরব ফিরে পেয়েছে। শনিবার ঢাকার সুনামধন্য হোটেল ইন্টার কন্টিনেন্টল হতে চ্যাম্পিয়নের ক্রেস্ট গ্রহন করেন চৌগাছা ৫০ শয্যা সরকারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাকসুদা খাতুন। রোববার সেই ক্রেস্ট অনুষ্ঠানিক ভাবে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. আহসানুল মিজান রুমির হাতে তুলে দেন। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুরাইয়া পারভীনসহ ডাক্তার নার্সগণ উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. আহসানুল মিজান রুমি বলেন, চ্যাম্পিয়ন হওয়ার এই ক্রেস্ট চৌগাছাবাসির, কেননা তাদের সার্বিক সহযোগীতা না পেলে এত বড় একটি প্রতিষ্ঠান এ ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারতো না। আগামিতেও তিনি সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।