সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টিমের জার্সি উন্মোচন 

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লীগে শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দলের  জার্সি উন্মোচন করা হয়েছে।
আজ রবিবার (১০ই আগস্ট)  মাগুরা জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর প্রধান উপদেষ্টা আলী আহম্মেদ ও প্রধান পৃষ্ঠপোষকত মনোয়ার হোসেন খান শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দলের জার্সি উন্মোচন করেন ও খেলোয়াড়দের মধ্যে ফুটবল বিতরণ করেন।
এসময় শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উপদেষ্টা খান হাসান ইমাম সুজা,  মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন সহ মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় শহীদ জিয়া স্মৃতি সংসদ মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মিরাজের সঞ্চালনায়  বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও শহীদ জিয়া স্মৃতি সংসদ এর প্রধান উপদেষ্টা আলী আহম্মেদ, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও শহীদ জিয়া স্মৃতি সংসদ এর প্রধান পৃষ্ঠপোষক মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন,  শহীদ জিয়া স্মৃতি সংসদ এর   সভাপতি রুবাইয়াত হোসেন খান প্রমুখ।
মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লীগে এবছর শহীদ জিয়া স্মৃতি সংসদ সহ ১৭টি দল অংশগ্রহণ করছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর