আলী হোসেন,বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । এসময় দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার ভোর রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে অভিযান চালিয়ে হাবিব ভূইয়ার বাড়ির সামনে থেকে মোঃ আরমান মিয়া (২১) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট থেকে ১৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এই মাদক ব্যবসায় সহযোগিতা করার অভিযোগে মাসুম মিয়া (২৪), মোঃ ইয়াসিন (৩০), মোঃ আরিফ (২৪),মোঃ হাবিব ভূইয়া (২৮)সহ অজ্ঞাত ৩/ ৪ জনের নামে উল্লেখ করে বিজয়নগর থানার মামলা দায়ের করা হয়েছে।
বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।